মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৬ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৩

#

ওয়েস্টমিনস্টারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির সভাপতি এলিসিয়া কিয়ার্নস

মিয়ানমারের নির্যাতিত উদ্বাস্তু লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাজ্য পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রথম নারী সভাপতি এলিসিয়া কিয়ার্নস। একইসাথে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

লন্ডনে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে সেন্ট্রাল হল ওয়েস্টমিনস্টারে বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠকে তিনি এ প্রশংসা করেন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং প্রেস মিনিস্টার আশেকুন নবী চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী হাছান হাছান মাহমুদ লন্ডনে অনুষ্ঠানরত পার্লামেন্টারি সিকিউরিটি ইন্টেলিজেন্স ফোরাম (পিএসআইএফ) সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। 

বৈঠকে এলিসিয়া কিয়ার্নস তথ্যমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে লাখ লাখ উদ্বাস্তু রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন, তা বিশ্ব অঙ্গনে অত্যন্ত প্রশংসিত। আমরা মনে করি জাতিসংঘ এবং আন্তর্জাতিক অঙ্গনের চাপের মাধ্যমে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে আরো কাজ করা প্রয়োজন। 


তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এ দিন পিএসআইএফ সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান জেমস ফ্রেঞ্চ হিলের সাথে সাক্ষাতে মিলিত হন। 

এই সাইডলাইন সাক্ষাতে তিনি কংগ্রেসম্যানের কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন এবং মিয়ানমারে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক চাপ বৃদ্ধিতে সহায়তার আহবান জানান। পিএসআইএফ সম্মেলনে যোগদানরত যুক্তরাষ্ট্রের আরকানসাসের কংগ্রেসম্যান জেমস হিল এ বিষয়ে ভূমিকা রাখবেন বলে জানান।

সন্ধ্যায় বাংলাদেশ বিষয়ে যুক্তরাজ্য পার্লামেন্টের অল পার্টি গ্রুপের সভাপতি রুশনারা আলী এমপি'র সাথে সাক্ষাতে দু'দেশের বাণিজ্য ও বহুমাত্রিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়া প্রসঙ্গে আলোচনা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এসকে/ আই.কে.জে/ 


যুক্তরাজ্য ড. হাছান মাহমুদ রোহিঙ্গা কংগ্রেসম্যান রুশনারা আলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250